বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

রেদওয়ান আলম সরদার
  • প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ মোট ভিউ

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ৫০০ ভরি রুপা ও ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

 
তিনি বলেন, রোববার দিবাগত রাত ৩টা ২১ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানের লকার ও বাক্স খুলে স্বর্ণ ও রুপা চুরি করে বের হয়ে যায়।
 
 
এ ঘটনায় ৫০ ভরি স্বর্ণ ও ৫০০ ভরি রুপা চুরির অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন এডিসি জুয়েল রানা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙ্গে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।
 

শেয়ার করুন

One thought on "মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital