বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

‘ফুটবল’ প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ মোট ভিউ

আপিলে প্রার্থিতা ফেরত পেয়ে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা জানিয়েছে, প্রতীক হিসেবে তিনি ‘ফুটবল’ চাইবেন। শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রার্থিতার শুনানি শেষে এ কথা জানান তিনি।

তাসনিম জারা বলেন, আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতীক আবেদন করতে পারব। আমি ‘ফুটবল’ প্রতীকের জন্য আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তাসনিম জারা। কিন্তু সমর্থক স্বাক্ষর জটিলতায় তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে আপিল করেন তিনি। আজ শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:  কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ

মনোনয়ন ফিরে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি গত এক সপ্তাহে। দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সঙ্গে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন, দোয়া করছেন। তাদের সবাইকে ধন্যবাদ।

শেয়ার করুন

One thought on "‘ফুটবল’ প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital