বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

এই নীরবতা একদিন কাল হয়ে দাঁড়াবে, হাদি হত্যার বিচার চেয়ে তাসরিফের পোস্ট

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ মোট ভিউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনা হচ্ছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। একের পর এক ফেসবুক পোস্টে তিনি শুধু শোক নয়, বরং বিচারহীনতার সংস্কৃতি নিয়েও কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। ফেসবুকে একের পর এক পোস্ট করেছেন এই গায়ক। সেই সঙ্গে মঞ্চে হাদি হত্যার বিচার চেয়েছেন।

 

সে ধারাবাহিকতায় তাসরিফ খান বুধবার (১৪ জানুয়ারি) নতুন একটি পোস্টে আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লেখেন, আফসোস, এক বেইমান জাতির জন্য আমাদের ভাই আবরার, হাদিরা প্রাণ দিলো। পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, আমাদের ভাই হাদির হত্যার বিচারের দাবিতে তোমরা যারা নীরব থাকলা, এই নীরবতা একদিন তোমাদের জন্যেও কাল হয়ে দাঁড়াবে। তোমাদের দেখে রাখলাম, চিনে রাখলাম। মনে রেখ, পাপে বাপ ছাড়ে না।

 

তাসরিফ খানের এই পোস্ট ও মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী, সময়োপযোগী ও প্রতিবাদী কণ্ঠ হিসেবে দেখছেন। পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিও জোরালো হচ্ছে বিভিন্ন মহলে।

 

আরও পড়ুন:ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এলাকায় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ নেয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হলেও, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

 

নিহত শরীফ ওসমান হাদির মরদেহ ১৯ ডিসেম্বর সন্ধ্যায় দেশে আনা হয়। পরদিন ২০ ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষ অংশ নেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

শেয়ার করুন

One thought on "এই নীরবতা একদিন কাল হয়ে দাঁড়াবে, হাদি হত্যার বিচার চেয়ে তাসরিফের পোস্ট"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital