বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ইতিহাসের সর্বোচ্চ

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ মোট ভিউ
আবারও ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই ভরি প্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এই দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টা থেকে এই দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশে আজ বেলা সোয়া ১২টা থেকে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

 

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ

 

এর আগে টানা তিন দফা বড় উত্থানের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত নয়টায় স্বর্ণের ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এই দাম কার্যকরের কয়েক ঘণ্টার ব্যবধানে যতটুকু দাম কমেছিল তার দ্বিগুণ বেড়ে গেল।

শেয়ার করুন

One thought on "দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ইতিহাসের সর্বোচ্চ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital