বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

চাঁদাবাজদেরকে আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব: জামায়াতের আমির

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ মোট ভিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামি ক্ষমতায় আসলে চাঁদাবাজদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে আসা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরে নির্বাচনি জনসভায় তিনি এই ঘোষণা দেন।

 

এর আগে সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ শুরু হয়। এতে স্থানীয় পর্যায়ের নেতারা এবং যশোরের ছয়টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা নিজ নিজ আসন ঘিরে পরিকল্পনা ও নির্বাচনি রূপরেখা তুলে ধরেন।

 

সকাল ৯টার কিছু পর সমাবেশস্থলে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল থেকেই নেতাকর্মীরা ঈদগাহ ময়দানে অবস্থান নেন। মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকাতেও নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে।

 

আরও পড়ুন: ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

 

যশোরের সমাবেশ শেষে ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে আরও তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

One thought on "চাঁদাবাজদেরকে আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব: জামায়াতের আমির"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital