শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি বর্জ্যজীবীদের

জবির হল পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস দিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান

তানিয়া শবনম , জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ মোট ভিউ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দু’আ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় অবস্থিত স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ পবিত্র রমজান উপলক্ষে উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে যেসব আইনি জটিলতা রয়েছে, সেগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা এবং আবাসন সংকট নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে টেকসই উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন:বইমেলাকে প্রান্তিক পর্যায়ে নিতে সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

বিশেষ অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, প্রধান অতিথি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হওয়ায় এটি জবি পরিবারের জন্য গর্বের বিষয়। একইসঙ্গে স্থানীয় সংসদ সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তার সক্রিয় ও সুদূরপ্রসারী ভূমিকা প্রত্যাশিত। তিনি আরও উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের কিছু অসংগতি সংশোধন এখন সময়ের দাবি। জাতীয় সংসদের মাধ্যমে আইন সংশোধন সম্ভব এবং এ ক্ষেত্রে সংসদ সদস্যের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক। শিক্ষক সমিতি ভবিষ্যতেও প্রশাসনের সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে আইনি জটিলতা দূর করে বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধার সম্ভব হবে এবং বর্তমান সরকারের আমলে বিশ্ববিদ্যালয় আরও বেশি উন্নয়ন ও সুযোগ-সুবিধা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন-এর স্বাগত বক্তব্য এবং অধ্যাপক ড. নাছির আহ্‌মাদ-এর সঞ্চালনায় ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দু’আ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, জকসু প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

One thought on "জবির হল পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস দিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital