বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

শাকিবের বিপরীতে মিম মানতাশা!

মো:শফিকুল ইসলাম
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ মোট ভিউ

মাঝে কিছুটা বিরতি নিলেও বিরতি কাটিয়ে শোবিজে সরব হয়েছেন লাক্স তারকা মিম মানতাশা। ফটোশুট ও বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেলেও নাটকে তার উপস্থিতি এখন তুলনামূলক কম। তবে নতুন খবর হলো, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি বেশ কিছু সিনেমার চিত্রনাট্য হাতে পেয়েছেন মানতাশা। এর মধ্যেই একটি বড় বাজেটের ছবিতে শাকিব খানের নায়িকা হওয়ার প্রাথমিক প্রস্তাব এসেছে তার কাছে। এ প্রসঙ্গে মানতাশা বলেন, “প্রাথমিকভাবে কথা হয়েছিল। এরপর আর তেমন কিছু জানি না।” তবে কোন সিনেমা বা পরিচালক—সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ এই তারকা।

নাটক কিংবা বিজ্ঞাপন—সব মাধ্যমেই মানতাশা বরাবরই বেছে কাজ করতে পছন্দ করেন। অনেক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, কাজ তাঁর কাছে আত্মতৃপ্তির জায়গা। মনের মতো চিত্রনাট্য না হলে তিনি কাজ করেন না। মানতাশার ভাষ্যমতে, “শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম। এখন মনে হচ্ছে আমার কাজের সংখ্যা বাড়ানো উচিত।”

ইতিমধ্যে আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। যার কিছু প্রচার হচ্ছে, বাকিগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। অভিনয়ের সংখ্যা বাড়াতে এখন নিয়মিত চিত্রনাট্য পড়ছেন তিনি।

২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শোবিজে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন মিম মানতাশা। কাজের বাইরে ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ এই অভিনেত্রী সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital