বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক উপায়ে সরানোর প্রক্রিয়া শুরু করা উচিত: নাহিদ ইসলাম

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ মোট ভিউ
রাষ্ট্রপতিকে দ্রুত নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের আহ্বান নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দেশে মব কালচার থাকবে না। কিন্তু আমরা দেখছি- বাংলাদেশ ব্যাংকে মব করে গভর্নরকে সরিয়ে দেয়া হলো। বাসসের সম্পাদককে সরিয়ে দেয়া হলো। নরসিংদীতে আমরা একটি ধর্ষণের ঘটনা শুনেছি। শাপলা কলিতে ভোট দেয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার ধর্ষণের ঘটনা মিডিয়া থেকে সম্পূর্ণ ব্ল্যাকআউট করার চেষ্টা করা হয়েছে। সেই মামলা এখনো চলমান।

সারাদেশের বিভিন্ন জায়গায় এখনো শাপলা কলিতে ভোট দেয়ার কারণে হামলা চলমান আছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কোনোভাবে সন্তুষ্ট নই। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী থাকত, মানুষের সেই আস্থা থাকত, মানুষ যদি ন্যায়বিচার পেত এমন বিচারহীনতার সংস্কৃতির ঘটনাগুলো ঘটত না।

আরও পড়ুন:  জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদ অধিবেশন ও রাষ্ট্রপতির ব্যাপারে পদক্ষেপ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি, রাষ্ট্রপতির সময় ফুরিয়ে গিয়েছে। এখন নিয়মতান্ত্রিকভাবে যেভাবে তাকে সরানোর প্রক্রিয়া রয়েছে সেটা শুরু করা উচিত। সেই জায়গা থেকে আমরা অবশ্যই ভূমিকার রাখব। সরকারি দলের কাছ থেকেও একই ধরনের ভূমিকা নিশ্চিতের আশা করছি।

শেয়ার করুন

One thought on "রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক উপায়ে সরানোর প্রক্রিয়া শুরু করা উচিত: নাহিদ ইসলাম"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital