বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

হরমুজ প্রণালী বন্ধ, তেল-জ্বালানি-প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৫ মোট ভিউ

ইরানের ওপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি শনিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তা শনিবার জানিয়েছেন, জাহাজগুলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে ভিএইচএফ ট্রান্সমিশন পাচ্ছে যে, ‌‌‘কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না’।

 এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট, যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহত্তম উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর বেশ কয়েকটি ট্যাঙ্কার মালিক, তেল প্রধান এবং ট্রেডিং হাউজ হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল, জ্বালানি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত করেছে এবং তেহরান জানিয়েছে, তারা নৌচলাচল বন্ধ করে দিয়েছে। বেশ কিছু বাণিজ্যিক সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

একটি প্রধান ট্রেডিং ডেস্কের এক শীর্ষ নির্বাহী বলেন, আমাদের জাহাজগুলো আগামী কয়েক দিন সেখানে থাকবে। ট্যাঙ্কার ট্র্যাকার থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার মতো বড় বন্দরের পাশে জাহাজগুলো রাখা হয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে না।

গ্রিসের জাহাজ পরিবহন মন্ত্রণালয় শনিবার জাহাজগুলোকে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত এবং ইরানসহ বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল হরমুজ দিয়ে যাতায়াত করে এবং কাতার থেকে প্রচুর পরিমাণে এলএনজি আসে।

 

জবি আইটি সোসাইটির উদ্যোগে শুরু হচ্ছে ৮ম বেসিক কম্পিউটার কোর্স, চলছে রেজিস্ট্রেশন

শেয়ার করুন

2 thoughts on "হরমুজ প্রণালী বন্ধ, তেল-জ্বালানি-প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital