বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জবিতে সাংবাদিকদের ওপর শিবিরের হামলার প্রতিবাদ ছাত্রদলের

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৭ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর ছাত্রশিবির হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৫ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সদস্য হওয়ার দাবিতে গেলে সাংবাদিকদের ওপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ন্যক্কারজনক হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে দাবি করা হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল জানায়, সাংবাদিক সমিতি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার সংগঠন। সেখানে কোনো ছাত্রসংগঠনের সরাসরি হস্তক্ষেপ কিংবা হামলার উদ্দেশ্যে যাওয়া অনৈতিক এবং এটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা।

ছাত্রদল আরও বলে, সাংবাদিকদের ওপর এ ধরনের সহিংস আচরণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল ও ভীতিকর পরিবেশ তৈরি করছে, যা কোনোভাবেই কাম্য নয়। তারা অভিযোগ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই কয়েকটি জাতীয় দৈনিক ও গণমাধ্যমের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সদস্য হওয়ার বিষয়টি উপদেষ্টা পরিষদ, শিক্ষক সমিতি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু এ বিষয়টিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সংঘাত তৈরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital