বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৭ মোট ভিউ

 

ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দিলে ইসমাইল হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজৈর উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, ভোরে লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে গেলে সেটি ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ এলাকার পাশে থেমে যায়। এ সময় দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার ইসমাইল হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের চালক রাসেল হোসেন আহত হয়েছেন।

 

আরও পড়ুন:আগের পোশাকে ফিরতে চায় পুলিশ, শতকোটি টাকা অপচয় রাষ্ট্রের

 

নিহত ইসমাইল হোসেন নোয়াখালী জেলার চর জব্বার থানার সুবর্ণচর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক সোহেল কবির (৩৭)ও আহত হয়েছেন।

শেয়ার করুন

One thought on "ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাক দুর্ঘটনা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital