বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

ভারতে আটক ১২৪ বাংলাদেশি, চলছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯০ মোট ভিউ

ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বিশেষ পুলিশি অভিযানে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ১২৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, শুক্রবার পরিচালিত এ অভিযানে ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১২৪ বাংলাদেশি। আটক বাংলাদেশিদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪টি শিশু রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে বেঙ্গালুরু শহরের কাদুগোডি ও ভার্থুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে অবৈধভাবে বসবাস করছিলেন। বিদেশি নাগরিকদের শনাক্ত করতে বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং–এর নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)–এর চারটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশ ও সেখানে বসবাসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি।

আরও পড়ুন:সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান, আটক ২০

 

বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও)–এ একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

শেয়ার করুন

One thought on "ভারতে আটক ১২৪ বাংলাদেশি, চলছে জিজ্ঞাসাবাদ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital