বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

রাষ্ট্রপতিকে  গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৩ মোট ভিউ

 

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য শোনার জন্য আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার বাস্তবায়ন করার জন্য।’

 

তিনি বলেন, ‘আগামী ১২ মার্চ নতুন সংসদের অধিবেশন শুরু হবে। আমরা শুনতে পাচ্ছি, সেদিন ফ্যাসিস্ট এর রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য। কবে উচ্চ কক্ষ গঠন করা হবে সেটা দেখতে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছে, সেই হ্যাঁ-এর পক্ষে সংস্কারের বাস্তবায়ন করার জন্য।

 

তিনি আরও বলেন, ‘শরীফ উসমান হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে। ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বাংলাদেশের মাটিতে এনে বিচার কার্যকর করতে হবো। এবং সত্যিকার অর্থেই বিচার হতে হবে ন্যায় বিচার।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘যারা গুলি করেছে শুধু তারাই হত্যাকারী নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ডিপস্টেট ও দেশি বিদেশি যড়যন্ত্র। সেই ষড়যন্ত্র কে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। শুধু প্রত্যক্ষ নয় যারা পরোক্ষভাবে জড়িত ছিল তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’

আরও পড়ুন :২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ফ্যামিলি কার্ড উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি বন্ধ না হলে, ঋণখেলাপি বন্ধ না হলে এই ফ্যামিলি কার্ড দেশের কোনো কাজে আসবে না।

শেয়ার করুন

One thought on "রাষ্ট্রপতিকে  গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital