বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

বাউফলে তরমুজ ক্ষেত নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মো:ইলিয়াস মামুন
  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৬ মোট ভিউ

পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কৃষকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

 (৩১ মার্চ) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় এ ঘটনা ঘটে।

 
নিহত উজ্জ্বল কর্মকার (৪০) কালাইয়া ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন-মিজানুর রহমান, শামীম হোসেন ও তরমুজ চাষি ফিরোজ গাজী।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরওয়াডেল এলাকার একটি জমিতে তরমুজ চাষ করে আসছিলেন কৃষক ফিরোজ গাজী। তবে ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মিজানুর রহমানের সঙ্গে। অভিযোগ রয়েছে, মিজানুর ওই জমিকে নিজের দাবি করে ফিরোজের কাছে প্রায় ২ লাখ টাকা চাঁদাও দাবি করে আসছিলেন।
 
 
ঘটনার দিন বিকেলে ফিরোজ গাজী তার ক্ষেত থেকে তরমুজ কাটতে গেলে মিজানুর ৮-১০ জনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ফিরোজকে মারধর করা হলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
 
পরবর্তীতে জনতা হামলাকারীদের মধ্যে উজ্জ্বল, মিজানুর ও শামীমকে ধরে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে রাত আটটার দিকে আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল কর্মকারকে মৃত ঘোষণা করেন। এছাড়া অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

শেয়ার করুন

One thought on "বাউফলে তরমুজ ক্ষেত নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে নিহত ১"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital