বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২১ মোট ভিউ

কুমিল্লা সিটি করপোরেশনের আয়-ব্যয় ও চলমান উন্নয়ন কাজের হালনাগাদ তথ্য প্রকাশ করেছেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

রোববার সিটি করপোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দায়িত্ব নেওয়ার ২৮ দিনের মাথায় তিনি এই তথ্য তুলে ধরেন।

প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত সিটি করপোরেশনের আয় হয়েছে ৬১ কোটি ২২ লাখ ৬৫ হাজার ৬৬৪ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৩৭ কোটি ৯৩ লাখ ১৬ হাজার ৯৮৬ টাকা। এতে মোট স্থিতি রয়েছে ২৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৬৭৮ টাকা।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সিআইডিপি প্রকল্পে সবচেয়ে বেশি অর্থ রয়েছে- ৩০১ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে ১১টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে।

এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্পে আছে ২ কোটি ৮ লাখ ৮৫ হাজার ৯৩৬ টাকা। ইউডিসিজিপি প্রকল্পে ৩৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯ টাকা।

এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ৪৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ২১০ টাকা। এ তহবিল থেকে ১০৯টি প্রকল্পে ৪১ কোটি ৮৫ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এখন থেকে প্রতি তিন মাস পর পর কুমিল্লাবাসীর কাছে আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হবে।

দায়িত্ব গ্রহণের পর কোনো বড় আর্থিক অনিয়ম পাওয়া গেছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতি বছর অডিট হয়। অডিট শেষে সেই তথ্য কুমিল্লাবাসীর কাছে জানানো হবে।

১৪ মার্চ কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

শেয়ার করুন

One thought on "২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital