বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী 

সংবাদ শিরোনাম ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৮ মোট ভিউ

খাল খনন কাজের উদ্বোধনসহ পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল (২৭ এপ্রিল) যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ রবিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামীকাল (সোমবার) সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিতি ও যশোর বিমানবন্দরের উদ্দেশে আকাশ পথে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা ১১টায় ১৫ মিনিটে যশোর শার্শা উপজেলার উলশী খাল খননের উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় আয়োজিত পথসভা/ সুধী সমাবেশে যোগদান করবেন। দুপুর ১২টা ১৫ মিনিটে শার্শা উপজেলা হতে যশোর সার্কিট হাউসের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। দুপুর ১টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় যোগদান।

বিকেল সোয়া ৫টায় জনসভাস্থল হতে যশোর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শেষে সন্ধ্যা ৭টায় আকাশ পথে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital