শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি বর্জ্যজীবীদের

প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে যুক্তরাষ্ট্রের হামলা : নিহত তিনজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯৪ মোট ভিউ
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছে। এএফপির তথ্য অনুযায়ী, এসব অভিযানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৮৫ জনে।

মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, সেপ্টেম্বর থেকে ট্রাম্প প্রশাসনের অধীনে যে নৌকাগুলোতে হামলা চালানো হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে মাদক পাচারের নির্ভরযোগ্য বা অকাট্য প্রমাণ প্রকাশ করা হয়নি। এ নিয়ে অভিযানগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।

 

মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা বলছেন, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো হতে পারে। কারণ এতে এমন মানুষদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে যারা সরাসরি বা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নন। সাউথকমের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, সর্বশেষ হামলায় কোনো মার্কিন সেনা সদস্য আহত হননি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital