বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

সৈয়দ আবদাল আহমদকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ মোট ভিউ

 

বিশিষ্ট সাংবাদিক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ আবদাল আহমদ তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) পদে নিয়োগ পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সোমবার (২৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবদাল আহমদ চার দশকেরও অধিক সময় ধরে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে উচ্চশিক্ষা শেষ করে ১৯৮২ সালে ‘দৈনিক বাংলা’র বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি বাসস, দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকাল, সাপ্তাহিক বিচিত্রা এবং দৈনিক আমার দেশসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, আবদাল আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

এছাড়া তিনি ১৯৯২-১৯৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ১৯৮৯ সালে মর্যাদাপূর্ণ ‘ফিলিপস পুরস্কার’, ‘এসকাপ-এএফইজেবি পুরস্কার’ এবং ২০২৫ সালে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি আজীবন সম্মাননা’ লাভ করেন তিনি। ২০টিরও বেশি সৃজনশীল গ্রন্থের প্রণেতা হিসেবে বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনেও তার অবদান অনস্বীকার্য।

শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রধান তথ্য কর্মকর্তার মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে তার মতো একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও রাষ্ট্রসচেতন ব্যক্তির নিয়োগ রাষ্ট্রের তথ্যপ্রবাহকে আরও গতিশীল, পেশাদার ও গণমুখী করবে।বিবৃতিতে তারা সৈয়দ আবদাল আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

One thought on "সৈয়দ আবদাল আহমদকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital