বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

মিটছে ১৭ গ্রামের জলাবদ্ধতা সংকট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৫ মোট ভিউ
সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে যশোরের সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। শনিবার (২ মে) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেন।

তার ধারাবাহিকতায় হৈবতপুর ইউনিয়নের এ প্রকল্পের কাজ শুরু হলো।’ 

তিনি আরো বলেন, ‘এ খাল পুনঃখননের মাধ্যমে ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।’

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :অকেজো অবস্থায় রয়েছে স্লুইস গেট :ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা

 

 

 

২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এ খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হবে। তিন কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital