বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল – রিয়ন

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৫ মোট ভিউ





শনিবার (৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে  অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি ও ১৭ তম ব্যাচের  সমাজকর্ম বিভাগের  শিক্ষার্থী মো: জুবায়ের ইসনাম রিয়নকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

‎উপদেষ্টামণ্ডলী হাসিব সরকার, মোঃ মাসুদুল ইসলাম, আহসান মল্লিক, মিয়া রাসেল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আল- আমিন মিয়া এবং সাবেক সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাকিল খান এ কমিটির অনুমোদন দেন।

‎উপদেষ্টা মিয়া রাসেল বলেন, ‘জামালপুর জেলা ছাত্র কল্যাণকে সুসংগঠিত করার লক্ষ্যে সকল সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা ছাত্র কল্যাণকে এগিয়ে নিয়ে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা ছাত্র কল্যাণ  ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।জেলা ছাত্র কল্যাণ পরিষদ জামালপুর জেলার সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে।’

‎উপদেষ্টা আহসান মল্লিক বলেন, ‘জামালপুর জেলার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ জামালপুর এর সকল শিক্ষাথী,  শিক্ষক ও সাবেক শিক্ষাথী সবাই মিলে একযুগে কাজ করে যাবো।জামালপুর জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত জামালপুরের সকল শিক্ষার্থীদের সাথে  কাজ করে যাবে,তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে।নবগঠিত কমিটির  সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।’

‎উপদেষ্টা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সহকারী মোঃ মাসুদুল ইসলাম বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার সকল শিক্ষার্থীর আস্থা ও নির্ভরতার সুশীতল ছায়া হচ্ছে ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ’। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নতুন প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
‎​নবগঠিত এই কমিটির ওপর পূর্ণ আস্থা রেখে আমি বিশ্বাস করি, আগামীর দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে তারা আপসহীন ভূমিকা পালন করবে। জেলা ছাত্রকল্যাণের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় জামালপুর জেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
‎​নতুন কমিটির প্রতি রইল নিরন্তর শুভকামনা।’

আরও পড়ুন :নবীন শিক্ষার্থীদের আগমণে র‍্যাগিং ফ্রি ক্যাম্পাস গড়তে ছাত্রদল নেতা সুমন সরদারের কর্মসূচি

 

 

 

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: জুবায়ের ইসলাম রিয়ন বলেন, ‘আমি চাই এই সংগঠনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ ও রোল মডেল ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালু, ক্যারিয়ার গাইডলাইন এবং দক্ষতা উন্নয়নমূলক ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবো।’

‎নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমার কাছে আবেগের একই সাথে দায়িত্বের একটি জায়গা। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে জেলা কল্যাণকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সহযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিয়েই আমরা সামনের পথ এগিয়ে নিতে চাই। ‘

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital