বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

শীর্ষ মাদক সম্রাট ‘ল্যাংটা সোহেল’ আটক

বানারীপাড়া প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৫ মোট ভিউ

 

 

বরিশালের বানারীপাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে “ল্যাংটা সোহেল” (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪টা ৫০ মিনিটে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আঃ বারেকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহিষাপোতা গ্রামে সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আটক হন তিনি। পরে তল্লাশিকালে তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সোহেল দীর্ঘদিন ধরে বানারীপাড়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র, নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৪টি মামলা রয়েছে। এর আগেও একাধিকবার র‍্যাব ও পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন তিনি। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

 

 

আরও পড়ুন :নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে দুই সমঝোতা স্মারক স্বাক্ষরিত

 

 

স্থানীয়দের অভিযোগ, ল্যাংটা সোহেলের মাদক ব্যবসার কারণে এলাকার কিশোর ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে। অনেক পরিবারে অশান্তি ও সামাজিক অবক্ষয়েরও সৃষ্টি হয়েছে। তার গ্রেপ্তারের খবরে মহিষাপোতাসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, আটককৃত সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, মহিষাপোতা গ্রামের আরেক মাদক ব্যবসায়ী শাকিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে একাধিক সোর্স ব্যবহার করে মাদক কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানিয়েছে থানা পুলিশ।
এছাড়াও বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital