বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৩ বছরের কিশোর আটক

নাটোর(সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৭ মোট ভিউ

 

 

 

সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগে, এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। বর্তমানে কন্যা শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আতাইকুলা গ্রামের এক শিশু (৫) নিজ বাড়িতে একা ছিল। এই সুযোগে পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া গ্রামের কিশোর (১৪) ঘরে ঢুকে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। একই সাথে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত কিশোরকে আটক করে স্থানীয়রা।

 

আরও পড়ুন : দেবীগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ২৩ হাজার পশু

 

 

পরে গুরুতর আহত শিশুকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital