বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

হামে একদিনে ঝরল আরো ১৭ শিশুর প্রাণ, মৃত ৫৪৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪২ মোট ভিউ

 

 

 

 

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। নতুন এ মৃত্যুর পর মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে।

 

সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭ জন। একই সময়ে হামের সন্দেহজনক উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪৫৮ জনে।

 

আক্রান্তের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে আট হাজার ৭১৯ জন। অন্যদিকে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।

 

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৭ হাজার ৬১৯ জন।

 

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৫১ জন। এরপর বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

অন্যদিকে সন্দেহভাজন হাম রোগীদের মধ্যেও সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে মারা গেছে ১৮০ জন। এছাড়া রাজশাহীতে ৮২, সিলেটে ৫৩, চট্টগ্রামে ৪৪, ময়মনসিংহে ৩৮, বরিশালে ৩৪, খুলনায় ২১ এবং রংপুর বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং প্রাথমিক উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে এখনই সর্বোচ্চ সতর্কতা জরুরি হয়ে উঠেছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital