বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫২ মোট ভিউ

 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে বেড়েছে মানুষের চলাচল। ঠিক এমন সময় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রধান সড়ক দখল করে ধান ও খড় শুকানোর অভিযোগ উঠেছে। এতে যান চলাচলে সৃষ্টি হয়েছে ভোগান্তি এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

 

স্থানীয়দের অভিযোগ, কৃষকরা মাঠ থেকে ধান কেটে এনে রাস্তার ওপর ধান শুকানো, মাড়াই ও খড় ছড়িয়ে রাখছেন। ফলে সড়কের বড় একটি অংশ দখল হয়ে যাচ্ছে। অনেক জায়গায় রাস্তার অর্ধেক অংশ বন্ধ হয়ে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়ছেন পথচারী ও সাধারণ যাত্রীরা।

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে সড়কে যানবাহন ও মানুষের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

 

আরও পড়ুন : ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন

 

 

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও’র নির্দেশে মাইকিং করে সড়কে ধান ও খড় না রাখার আহ্বান জানানো হলেও অনেকেই তা মানছেন না। এরপরও বিভিন্ন এলাকায় নিয়ম অমান্য করে রাস্তার ওপর ধান শুকানো ও মাড়াইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন অনেকে।

পথচারী ও যানবাহন চালকদের দাবি, দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়ক দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন

One thought on "পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital