বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

আওয়ামীলীগ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার মানিক ও সাবেক ইউপি চেয়ারম্যান চুনু গ্রেফতার

নাটোর(সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৯ মোট ভিউ

 

নাটোরের সিংড়ায় গভীর রাতে এক চাঞ্চল্যকর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত ফটোগ্রাফার মাহিদুল ইসলাম মানিক ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চুনুকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ।

​গতকাল দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার কলম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃত মাহিদুল ইসলাম মানিক এলাকায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত আলোকচিত্রী (পার্সোনাল ফটোগ্রাফার) হিসেবে পরিচিত রাজনৈতিকভাবে তিনি নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চামারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে মইনুল হক চুনু কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশের একটি বিশেষ দল গভীর রাতে কলম ইউনিয়নে অভিযান পরিচালনা করে। রাত ৩ টার দিকে এই দুই নেতাকে তাদের অবস্থান থেকে আটক করা হয়। আকস্মিক এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital