বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

রোহিঙ্গা সংকট ও এলডিসি উত্তরণে স্পেনের সহযোগিতা প্রত্যাশা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৬ মোট ভিউ

 

 

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সমর্থন জোরদারে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) দেশের সুষ্ঠু ও টেকসই উত্তরণ প্রক্রিয়ার পক্ষে স্পেনের সমর্থন কামনা করেছে ঢাকা।

 

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন এবং এলডিসি-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের প্রচেষ্টার পক্ষে মাদ্রিদের সমর্থন কামনা করেন।

 

তিনি দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও ধারাবাহিক মনোযোগ এবং সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন।

 

আরও পড়ুন :আগামী বছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের

 

এ সময় স্পেনের রাষ্ট্রদূত ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানান।

 

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পায়। উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের গুরুত্বের ওপর জোর দেন, যা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।

 

আলোচনায় দুই দেশের পারস্পরিক লাভজনক অংশীদারত্বকে আরও বিস্তৃত করার বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়। বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, রেল যোগাযোগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

 

এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করতে নিয়মিত পরামর্শ বৈঠক আয়োজন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

 

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুও স্থান পায়। এ সময় উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital