শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক: গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার

নাটোর (সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৩ মোট ভিউ

 

 

 

 

নাটোরের সিংড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

 

সোমবার (৮ জুন) উপজেলার সিংড়া গোডাউনপাড়া, পেট্রোল বাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হন— সিংড়া পৌর শহরের শোলাকুড়া এলাকার আখের মোল্লার ছেলে মনজু (২৬),গোডাউনপাড়ার মৃত জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৪০), মোতাহার হোসেনের ছেলে মিলন (৩২), সরকারপাড়ার লুৎফর হোসেনের মেয়ে সাগরী খাতুন পুতুল (২৫) এবং তার ভাই ইয়াছিন (২৮)সহ আরও একজন।

 

অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়,পরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের অপরাধ অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন এমন অভিযান আমাদের অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital