বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

গুরুদাসপুর থানা ফটকের সামনে যুবলীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

নাটোর(সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৪ মোট ভিউ

 

 

নাটোরের গুরুদাসপুরে নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পৌর যুবলীগ নেতা রেজাউল করিম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের চাঁচকৈড় কাঁচারীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়,গ্রেপ্তারকৃত রেজাউল করিম সবুজ মৃত আক্কাছ আলীর ছেলে এবং পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ সময় গুরুদাসপুর থানা ফটকের সামনে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান,বিষয়টির সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, রেজাউল করিম সবুজ নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

 

আরও পড়ুন :রুয়েটের সেলিম হলে অভিযান, গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital