মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জবির দুই অনুষদে নতুন ডিন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৩ মোট ভিউ

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদ ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম দায়িত্ব পালন করবেন।

 

বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী বর্তমান ডিনদের মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগসমূহের অধ্যাপকদের মধ্য থেকে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

 

আইন অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ায় আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

একইভাবে বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন ২০৩৬ তারিখে পূর্ণ হওয়ায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমকে আগামী দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উভয় নিয়োগই আগামী ১৬ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে দুই অনুষদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital