বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

‘অতিরিক্ত শক্তিশালী’ এআই নিয়ে শঙ্কা, ক্লড ফাইভে মার্কিন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৫ মোট ভিউ

 

 

কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা নিয়ে নতুন করে বৈশ্বিক বিতর্কের জন্ম দিয়েছে অ্যানথ্রোপিকের সর্বাধুনিক এআই মডেল। প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগের কারণে প্রতিষ্ঠানটির সবচেয়ে শক্তিশালী দুটি মডেল ক্লড ফাইভ ও মাইথোস ফাইভের সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মার্কিন সরকারের জরুরি রপ্তানি নিয়ন্ত্রণ নির্দেশনার পর অ্যানথ্রোপিক বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য মডেল দুটি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেয়। নির্দেশনায় বলা হয়, কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে যেখানেই থাকুক না কেন, তারা এই মডেলগুলো ব্যবহার করতে পারবেন না। নির্দেশনাটি অ্যানথ্রোপিকের বিদেশি প্রকৌশলী ও গবেষকদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।

চলতি ৯ জুন অ্যানথ্রোপিক তাদের নতুন প্রজন্মের মাইথোস শ্রেণির দুটি মডেল ক্লড ফাইভ এবং ক্লড মাইথোস ফাইভ উন্মুক্ত করে। বাজারে আনার আগেই প্রতিষ্ঠানটি মডেল দুটোর অসাধারণ সক্ষমতার কথা উল্লেখ করেছিল।

মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর আশঙ্কা, এই মডেলগুলো সাইবার নিরাপত্তা ভাঙা, সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা কিংবা জটিল হ্যাকিং কার্যক্রমে অপব্যবহার হতে পারে। বিশেষ করে একটি কথিত ‘জেইলব্রেক’ পদ্ধতির মাধ্যমে মডেলটির নিরাপত্তা সুরক্ষা পাশ কাটানোর সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ মনে করছেন, অ্যানথ্রোপিক ও মার্কিন প্রশাসনের সাম্প্রতিক মতবিরোধও এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলতে পারে। এর আগে সামরিক কাজে এআই ব্যবহারের প্রশ্নে প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারি সংস্থাগুলোর মতানৈক্যের খবর প্রকাশিত হয়েছিল।

তবে অ্যানথ্রোপিক এই পদক্ষেপের সঙ্গে একমত নয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সীমিত সম্ভাব্য অপব্যবহারের আশঙ্কায় পুরো মডেল বন্ধ করে দেওয়া যৌক্তিক নয়। তাদের দাবি, সংশ্লিষ্ট দুর্বলতাগুলো নতুন বা ব্যতিক্রমী কিছু নয় এবং বাজারে থাকা অন্যান্য উন্নত এআই মডেলও একই ধরনের কাজ করতে সক্ষম।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত সেবা পুনরায় চালুর আশাবাদী। তবে ক্লডের আগের সংস্করণ ও অন্যান্য মডেলের ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

ঘটনাটি এআই শিল্পে নতুন এক প্রশ্ন সামনে এনেছে ভবিষ্যতের আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর সরকার কতটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে এবং নিরাপত্তা ও উদ্ভাবনের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখা হবে।

সূত্র: বিবিসি, রয়টার্স, এপি

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital