নাটোরে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৮ কেজি গাঁজাসহ আলী আজগর শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ‘আরপি রোকেয়া পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে যাত্রী আলী আজগর শেখের পায়ের কাছে থাকা দুটি প্যাকেট থেকে আনুমানিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আলী আজগর শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কাঁঠালতলা গ্রামের হাশেম শেখের ছেলে বলে জানা গেছে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-
রাজশাহী মহাসড়কের বড় হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন হিসেবে ওই যাত্রীকে শনাক্ত করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা প্যাকেট থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকসহ আলী আজগর শেখকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
One thought on "নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি: ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার"
Comments are closed.