বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৩ মোট ভিউ

 

স্বৈরাচার আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, পতিত এই দল আগামী ২৩ জুন নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাঠে নামার চেষ্টা করছে কি না, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৭ বছর ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে যখন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে।’

 

আরও পড়ুন :গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল কোথায় স্থানান্তর হবে, জানালেন সড়কমন্ত্রী

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে আওয়ামী লীগ কোনো চক্রান্ত করছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল সম্প্রসারণের কথা জানান মীর শাহে আলম। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী বর্তমান ৬ তলা ভবনকে ৮ তলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাশের বহুতল ভবনটি অধিগ্রহণ করে সেটিকেও হাসপাতালের কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

One thought on "স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital