বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৭০, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শিশুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৪ মোট ভিউ

 

 

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন মৃত্যুর ঘটনায় দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭০ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৭৭ জনের।

 

আরও পড়ুন:উড়ন্ত সূচনার পর ব্যাটিং ধস, অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ

 

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, সিলেট বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে একই সময়ে নতুন করে ৯৬ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ৯০ হাজার ৯৮২ জনে।

শেয়ার করুন

One thought on "হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৭০, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শিশুর"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital