আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার (২০ জুন) হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া হয়।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি ও রয়টর্স এ খবর প্রকাশ করেছে।
রয়টর্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ করে ইরান এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:দুই দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম
ইরানের সামরিক কমান্ড জানায়, এই পদক্ষেপকে ‘প্রথম ধাপ’ হিসেবে দেখা হচ্ছে। এটি একটি প্রতিক্রিয়া। যদি এমন ‘আগ্রাসন’ অব্যাহত থাকে তবে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এই সিদ্ধান্তের ফলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও বড় ধরনের ঝুঁকিতে পড়বে। ফলে বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।
One thought on "আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা"
Comments are closed.