শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৭ মোট ভিউ

 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আকাশপথে অভিবাদন জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। তার বিমান মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশেরর পরপরই পিএএফের একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন স্বাগত জানায়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানি প্রেসিডেন্টকে সংবর্ধনা দিতে অংশ নেয় ছয়টি জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের সমন্বয়ে একটি ফরমেশন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর সরাসরি পাকিস্তান সফরে যান পেজেশকিয়ান।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের ওপর হামলা চালানোর পর পেজেশকিয়ানের এটিই প্রথম বিদেশ সফর। পরে ইরানি প্রেসিডেন্টবাহী বিমান পাকিস্তানের মাটিতে অবতরণ করলে পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

 

 

আরও পড়ুন

করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত

 

পাকিস্তান বিমান বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী আকাশ প্রহরা সফররত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি দেশটির দীর্ঘদিনের আতিথেয়তা ও শ্রদ্ধাকে তুলে ধরে। জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ বিমানের অংশগ্রহণ পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক অভিযানিক সক্ষমতা এবং পেশাদারিত্বেরও প্রদর্শন। সূত্র: জিও নিউজ

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital