বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৮ মোট ভিউ

 

 

বজ্রঝড়ের শঙ্কায় অনিশ্চয়তায় পড়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে বৈরী আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে।

 

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে শুরুতেই বিলম্ব কিংবা ম্যাচ চলাকালেও খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সঙ্গে সঙ্গে খেলা স্থগিত করতে হয়। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। এতে করে ম্যাচ দীর্ঘ সময়ের জন্য থেমে যেতে পারে।

 

আরও পড়ুন :

অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে

 

 

এর আগেও এই বিশ্বকাপে একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল, পরে নতুন করে ওয়ার্মআপ করে খেলায় ফিরতে হয় ফুটবলারদের।

 

সম্ভাব্য এই পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ড। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ বিলম্ব হলে তা সামলানোর জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি যেমনই হোক, দল প্রস্তুত রয়েছে এবং বিলম্ব হলে সেটিও কৌশলগতভাবে মোকাবিলা করা হবে।

 

গ্রুপ সি থেকে নকআউটে যাওয়ার জন্য স্কটল্যান্ডের এই ম্যাচে অন্তত এক পয়েন্ট দরকার। তবে হারলেও পুরোপুরি বিদায় নিশ্চিত নয়, অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

 

অন্যদিকে, ব্রাজিল দলে ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। স্কটল্যান্ড অবশ্য এই ম্যাচেও পাচ্ছে না ডিফেন্ডার অ্যারন হিকিকে।

 

সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে জমজমাট ম্যাচের অপেক্ষা, আর বজ্রঝড় নামলে লম্বা অপেক্ষা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital