বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৯ মোট ভিউ

 

 

পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন সেতু নম্বর-৭-এর পাশের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

 

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নির্ধারিত কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার যথাযথ চেষ্টা করা হবে বলে জিনিয়েছে তারা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital