বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮১ মোট ভিউ

 

শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব। টানা কয়েক দিনের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে নির্ধারিত হয়েছে নকআউট পর্বের ৩২ দল। শেষ দিনে নাটকীয় ড্র করে ‘জে’ গ্রুপ থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। অন্যদিকে শেষ মুহূর্তে বিদায় নিতে হয়েছে ইরানকে।

৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় এবারই প্রথম চালু হয়েছে রাউন্ড অব ৩২। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল মিলিয়ে গঠিত হয়েছে নকআউট পর্ব।

রবিবার (২৮ জুন) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ, রাউন্ড অব ৩২। এই পর্বে জয়ী ১৬ দল জায়গা করে নেবে শেষ ষোলোতে। এরপর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং শিরোপা নির্ধারণী ফাইনাল। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের জমজমাট আসর।

 

আরও পড়ুন:ইতিহাসের জীবন্ত মহাকাব্য: বানারীপাড়ার সৈয়দকাঠীর প্রায় ২০০ বছরের প্রাচীন শিমুল-তুলা গাছ

 

নকআউট পর্বে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ অভিষেক বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দে। এছাড়া ব্রাজিল-জাপান, ফ্রান্স-সুইডেন, পর্তুগাল-ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড-ডিআর কঙ্গোর ম্যাচ নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ।

রাউন্ড অব ৩২-এর পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময়)

২৯ জুন, রাত ১টা — দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা
২৯ জুন, রাত ১১টা — ব্রাজিল বনাম জাপান
৩০ জুন, রাত ২:৩০টা — জার্মানি বনাম প্যারাগুয়ে
৩০ জুন, সকাল ৭টা — নেদারল্যান্ডস বনাম মরক্কো
৩০ জুন, রাত ১১টা — নরওয়ে বনাম আইভরি কোস্ট
১ জুলাই, রাত ৩টা — ফ্রান্স বনাম সুইডেন
১ জুলাই, সকাল ৭টা — মেক্সিকো বনাম ইকুয়েডর
১ জুলাই, রাত ১০টা — ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো
২ জুলাই, রাত ২টা — বেলজিয়াম বনাম সেনেগাল
২ জুলাই, সকাল ৬টা — যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
৩ জুলাই, রাত ১টা — স্পেন বনাম অস্ট্রিয়া
৩ জুলাই, ভোর ৫টা — পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
৩ জুলাই, সকাল ৯টা — সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
৪ জুলাই, রাত ১২টা — অস্ট্রেলিয়া বনাম মিসর
৪ জুলাই, ভোর ৪টা — আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে
৪ জুলাই, সকাল ৭:৩০টা — কলম্বিয়া বনাম ঘানা

শেয়ার করুন

One thought on "নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital