বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৭ মোট ভিউ

 

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার পর অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দেশের জার্সিতে প্রত্যাবর্তন করেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে তিনি খেলেছেন মাত্র ১৫ মিনিট, যা তার পূর্ণ ফিটনেস নিয়ে প্রশ্নের অবকাশ রেখেছে।

এবার নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে নেইমার কতক্ষণ মাঠে থাকতে পারবেন?

সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এই ম্যাচেও শুরু থেকে একাদশে দেখা নাও যেতে পারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

আনচেলত্তি বলেন, ‘নেইমার দারুণভাবে নিজেকে প্রস্তুত করেছে। দুর্ভাগ্যজনকভাবে শুরু থেকে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে গত সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। আগের ম্যাচে সে মাত্র ১৫ মিনিট খেলতে পেরেছিল, কিন্তু এখন আরও বেশি সময় মাঠে থাকার জন্য প্রস্তুত।’

তবে শেষ পর্যন্ত নেইমার কতক্ষণ খেলবেন, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও জানান ব্রাজিল কোচ।

তিনি আরও বলেন,‘সে কত সময় খেলবে, তা অনেকটাই নির্ভর করবে ম্যাচের প্রেক্ষাপট এবং খেলার পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর।’

নেইমারের অনুপস্থিতির সময় ব্রাজিলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুনিয়া। গ্রুপ পর্বে ভিনিসিউস চারটি এবং কুনিয়া তিনটি গোল করে দলকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital