বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৬ মোট ভিউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে নানাবিধ জটিলতার কারণে আমরা যথাসময়ে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করতে পারিনি। তবে চলতি মাসের শেষের দিকেই ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ে ফল প্রস্তুতের কাজ শেষ করতে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন:

সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

 

 

 

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ও সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিল।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নেয়।

শেয়ার করুন

One thought on "এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital