মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৬ মোট ভিউ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন। আগামী সপ্তাহের শুরুতেই এ শুল্ক কার্যকর করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা প্রায় ৬০টি দেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের পরিকল্পনা তৈরি করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তার শুল্ক আরোপের কর্মসূচি আরও প্রসারিত করেছেন। তিনি কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ এবং ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টের এক রায়ে ২০২৫ সালের এপ্রিলে প্রবর্তিত পারস্পরিক শুল্ক বাতিল করা হয়। এ ঘটনায় বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়।

আরও পড়ুন:

ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি

 

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাম্পকে বাণিজ্য অংশীদারদের সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ২০২৫ সালে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিগুলো বহাল রাখতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা কিছু গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্যকে শুল্ক থেকে অব্যাহতি দিয়ে এবং নির্দিষ্ট ইস্পাত ও অ্যালুমিনিয়াম-সম্পর্কিত পণ্যের ওপর শুল্ক কমিয়ে আগের কিছু প্রস্তাব শিথিল করেছেন।

শেয়ার করুন

One thought on "অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital