মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

এনসিপি সমর্থিত রিকশা ও ভ্যান চালকদের সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯২ মোট ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নতুন ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে নেভি গলিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শ্রমিক শক্তির নতুন এই ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।

 

এনসিপির সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির কমিটি ঘোষণা করেন। এতে ফয়সাল আহমেদকে আহ্বায়ক ও মুহাম্মদ ওবায়দুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফরিদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন ওহিদুল ইসলাম ও মুহাম্মদ জয়নাল। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন সুমন রহমান সালেহ এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন মুহাম্মদ রাজু, সাকা নূর ও মিসেস দিলরুবা বেগম।

জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক নতুন ইউনিটের তত্তাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন মুহাম্মদ হানিফ মিয়া। সংগঠক হিসেবে রয়েছেন মুহাম্মদ সানোয়ার, মোহা. রফিক, মোহা. হুমায়ুন, আলাউদ্দিন খান, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, মোহা. শাহজালাল, মোহা. খোকন ও লিটন আকন।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাবুল শিকদার, মো. বাচ্চু, রবিউল ইসলাম, মো. বাবুল, মনির হোসেন, মো. মুরাদ, মো. হাবীব, মো. মাসুদ, মো. জুয়েল, তাসলিমা আক্তার লিপি, মো. মোস্তফা, মো. রমজান, মো. জাফর, মো. শাহজালাল, রজ্জব আলী, লোকমান হোসেন, আক্তার হোসেন ও সাদা মিয়া।

 

শ্রমিক সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ছাড়াও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ইসলাম ফকির, সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হেসেনসহ অনেকেই বক্তব্য দেন। শ্রমিক সমাবেশের শেষে গণসংগীত পরিবেশনার আয়োজন করা হয়।

শেয়ার করুন

One thought on "এনসিপি সমর্থিত রিকশা ও ভ্যান চালকদের সংগঠনের আত্মপ্রকাশ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital