শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা পানিবণ্টন নিয়ে উত্তেজনার জেরে থালাপতির সিনেমার প্রদর্শনী বন্ধ ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী আশুলিয়ায় ‘প্রেসারকুকার’ বোমা উদ্ধার, থানায় মামলা ধর্মকে কেন্দ্র করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে : মির্জা ফখরুল জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭ মোট ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত প্রশমিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

 

এর আগে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ভাই প্রিন্স খালিদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে সৌদি আরবের অবস্থান তুলে ধরেন এবং উত্তেজনা কমানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ওই বৈঠকে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেন।

বার্তায় চলমান সংঘাতের অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। 

সৌদি আরবের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু মানুষের প্রাণহানিই বাড়বে না, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সৌদি প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের বৈরিতার পর ইরানের সঙ্গে সহাবস্থানের একটি সীমিত প্রচেষ্টা চালিয়ে আসছিল সৌদি আরব। সেই প্রেক্ষাপটেই ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সংঘাত নিরসন এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রিন্স খালিদ।

 

বৈঠকে তিনি সংঘাতের অবসানে সৌদি আরবের দৃষ্টিভঙ্গি এবং সম্ভাব্য সমাধানের পথও মার্কিন প্রশাসনের কাছে উপস্থাপন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital