শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা পানিবণ্টন নিয়ে উত্তেজনার জেরে থালাপতির সিনেমার প্রদর্শনী বন্ধ ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী আশুলিয়ায় ‘প্রেসারকুকার’ বোমা উদ্ধার, থানায় মামলা ধর্মকে কেন্দ্র করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে : মির্জা ফখরুল জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রত্যাশা বাড়ছে। সভাপতি পদে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বর্তমান যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগের নাম। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজপথে সক্রিয় ভূমিকা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ততা এবং বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে তাকে সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচনার শীর্ষে রাখছেন সংগঠনের অনেক নেতাকর্মী ও রাজনৈতিক সচেতন মহলের অনেকেই।

 

জানা যায়, ছাত্রজীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত পরাগ। ময়মনসিংহ শহরের ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবে তার সাংগঠনিক পথচলার সূচনা হয়। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং রয়েল মিডিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে বিবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত।

 

রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জানা যায়, ২০১৩ সাল থেকে কেন্দ্রীয় সংসদ ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলার পাশাপাশি বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচিতে হামলার নজিরও রয়েছে। ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় পুলিশের হামলা, ২০১৫ সালে অবরোধ চলাকালে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর ও ২০২৩ সালের ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় হামলার শিকার হন তিনি।

 

সম্প্রতি তিনি ‘রাজপথের সেই দিনগুলো: একজন ছাত্রদল কর্মীর জুলাই স্মৃতি’ শিরোনামে একটি স্মৃতিচারণমূলক লেখা প্রকাশ করেন। সেখানে ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নিজের অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরেন। লেখায় তিনি দাবি করেন, আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের নৈতিক, সাংগঠনিক ও মানবিক সহায়তা দিয়েছেন। জিরো পয়েন্টের বাংলা ব্লকেড, শাহবাগ অভিমুখে কর্মসূচি, আহত আন্দোলনকারীদের হাসপাতালে নেওয়া, গায়েবানা জানাজায় অংশগ্রহণ এবং পরবর্তী সময়ের বিভিন্ন কর্মসূচির অভিজ্ঞতাও তিনি সেখানে তুলে ধরেন।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতাকর্মী বলেন, দীর্ঘ সময় ধরে সাংগঠনিক সংকটের মধ্যেও মাঠে সক্রিয় থাকা, দায়িত্বশীল ভূমিকা পালন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে পরাগ সভাপতি পদের আলোচনায় রয়েছেন। তাদের মতে, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং ত্যাগের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

 

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এখনো কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণার পরই জানা যাবে।

 

এদিকে বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠন নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital