মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৮ মোট ভিউ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ছাড়া দলটি দেশের যে কোনো স্থানে গেলে বিএনপি সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে অন্য সব ক্ষেত্রে এনসিপিকে সহযোগিতা করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

রাশেদ খান বলেন, সম্প্রতি ঝিনাইদহে এসে এনসিপির কয়েকজন নেতা, বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ, স্থানীয়দের উদ্দেশে আপত্তিকর ভাষায় বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, এ ধরনের বক্তব্য জেলার মানুষ মেনে নেবে না।

তিনি বলেন, আপনারা বিরোধী দলে আছেন। রাজনীতি করছেন, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা যেখানেই রাজনৈতিক কর্মসূচি পালন করুন, অন্তত নাসীরুদ্দীন পাটওয়ারীকে সঙ্গে নেবেন না। বিএনপির পক্ষ থেকে অন্য সব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করা হবে।

এনসিপির নেতাদের উদ্দেশে রাশেদ খান আরও বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না। প্রধানমন্ত্রী সহনশীল, আন্তরিক ও বিনয়ী। বিরোধী দলের নেতাদের প্রধানমন্ত্রীর আচরণ ও রাজনৈতিক সংস্কৃতি থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

 

 

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও বক্তব্য দেন।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন-ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এম এ মজিদসহ অন্যান্যরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital