মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬২ মোট ভিউ

 

 

গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল ।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনুষ্ঠিত এ সমাবেশে নেতাকর্মীরা শেখ হাসিনার বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেছেন, ‘ফ্যাসিবাদের আমলে বিগত ১৭ বছর ছাত্ররাজনীতিতে যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫ আগস্টের পর থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়া ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘আমি অন্যান্য ছাত্রসংগঠনকে উদ্দেশ্য করে বলতে চাই, দেশের বিভিন্ন ক্যাম্পাসের মতো যদি কেউ জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও মববাজির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করে, তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা প্রতিরোধ করবে।’

 

আরো পড়ুন

সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী

 

 

 

বিক্ষোভ সমাবেশে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরফিন বললেন, ‘আমরা অবিলম্বে খুনি হাসিনার ফাঁসি চাই। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, তাদের পুনর্বাসনের কোনো সুযোগই আমরা দেব না।’

তিনি তার বক্তব্যে ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আমাদের বন্ধুপ্রতিম দেশকে বলতে চাই, আপনারা যদি সত্যিই বাংলাদেশের বন্ধু হয়ে থাকেন, তাহলে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাঁর শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করুন।’

উল্লেখ্য, গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিক্রিয়া ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital