কদমতলীর হাজী হাবিবুল্লাহ মার্কেটের অপটিকসের দোকান থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার।
———————————————————
সন্দেহভাজন হিসেবে দোকানের এক পার্টনার আটক; বোমা ডিসপোজাল ইউনিটকে খবর
রাজধানীর কদমতলী থানাধীন আলমবাগ এলাকায় একটি অপটিকসের দোকানে অভিযান চালিয়ে ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দোকানটির এক পার্টনারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
রোববার (৯ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে হাজী হাবিবুল্লাহ মার্কেটের দোকান নং-এক্স-২, আলমবাগস্থ নুসাইবা অপটিকস-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোকান থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় নুসাইবা অপটিকসের পার্টনার মো. নাঈম, পিতা-সেকেন্দার আলী খান, ঠিকানা:-জুরাইন মিষ্টির দোকান (হাজী খোরশেদ আলী রোড), কদমতলী, ঢাকা-কে সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করতে ডিএমপি বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। একই সময়ে ঘটনাস্থলে র্যাব সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
উদ্ধারকৃত ককটেল নিরাপদে নিষ্ক্রিয়করণসহ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।