মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

বানারীপাড়ার উদয়কাঠীতে পৈতৃক জমি দখলের অভিযোগ, ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৬ মোট ভিউ

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম তেতলা (রেন্ডিতলা) এলাকায় দীর্ঘ ৪৫ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হুমায়ুন গাজীর বিরুদ্ধে। সাড়ে ১২ কাঠা জমি নিয়ে বিরোধের জেরে একের পর এক ভয়ভীতি, চাপ প্রয়োগ এবং সর্বশেষ পুলিশি হয়রানি ও ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম রাসেল হুজুর ও তার পরিবার। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে পরিবারটির।
৪৫ বছর ধরে ভোগদখলে জমি
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, রাসেল হুজুরের বাবা ওয়াজেদ আলী ঘরামী ও শাশের আলী প্রায় ৪৫ বছর আগে বৈধভাবে সংশ্লিষ্ট জমি ক্রয় করেন। এরপর থেকে বসতভিটাসহ জমিটি তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
পরিবারটির অভিযোগ, ২০১৮ সালের দিকে স্থানীয় হুমায়ুন গাজী জমিটি তাদের কাছ থেকে কিনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু পৈতৃক ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় তাদের ওপর বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়।
সাড়ে ১২ কাঠা জমি দখলের অভিযোগ
ভুক্তভোগীদের দাবি, একপর্যায়ে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে তাদের সাড়ে ১২ কাঠা জমি দখলে নেওয়া হয়। এ সময় বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেন তারা।
পরবর্তীতে চাপের মুখে প্রায় ৩ কাঠা জমি ফেরত দেওয়া হলেও সেই জমির মধ্য দিয়েও অবৈধভাবে রাস্তা বের করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
পরিবারটির অভিযোগ, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় হুমায়ুন গাজী ওই বিরোধপূর্ণ জায়গায় প্রথমে টিনশেড ঘর নির্মাণের উদ্যোগ নেন। এতে বাধা দিলে নেছারাবাদ উপজেলার স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ফরিদ বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দেন।
তবে ভুক্তভোগীদের অভিযোগ, শেষ পর্যন্ত বিরোধের কোনো কার্যকর সমাধান হয়নি। বরং পরবর্তীতে ওই জমিতে পাকা ঘর নির্মাণ করা হয়।
জমির বিরোধ মেটাতে একাধিকবার সামাজিক শালিস ও বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেন রাসেল হুজুরের পরিবার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি দখলের বিষয়ে প্রতিবাদ করলেই তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সর্বশেষ হুমায়ুন গাজীর স্ত্রী রাসেল হুজুরকে পুলিশি হয়রানির ভয় দেখানোর পাশাপাশি ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতে পারে।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এ অবস্থায় জমির প্রকৃত মালিকানা ও দখল পরিস্থিতি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে জোরপূর্বক দখল হয়ে থাকলে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং হুমকি-ধামকি থেকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি
অভিযোগের বিষয়ে হুমায়ুন গাজীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ প্রতিবেদন প্রকাশের সময় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital