বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

যাত্রাবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৯ মোট ভিউ

ঢাকার যাত্রাবাড়ীতে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ লাব্রেসাই মার্মা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ জানায়, সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন দোলাইরপাড়-কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় লাব্রেসাই মার্মার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

আরও পড়ুন

মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০

 

গ্রেপ্তার লাব্রেসাই মার্মা খাগড়াছড়ি সদর থানার একেপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম ক্যজ মার্মা।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১০ জানায়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital