মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

চুরি করতে গিয়ে ছাদের কার্ণিশ ভেঙে চোরের মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ মোট ভিউ

রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর একটি বাসায় চুরি করতে উঠার সময় তিনতলার কার্নিস থেকে নিচে পড়ে মো: সেলিম (৩৭) নামের এক চোরের মৃত্যু হয়েছে। কদমতলী থানার মুরাদপুর এলাকার একটি ভবনের তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চুরি করার উদ্দেশ্যে তিনি ওই ভবনের ওপরে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসার সামনের পাকা রাস্তায় সেলিম নামের ওই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই কবির হোসেন আরও জানান, মুরাদপুর এলাকার বাসিন্দা সাত্তার মিয়ার বাড়িতে চুরি করার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওপরে ওঠার চেষ্টা করেন সেলিম। একপর্যায়ে তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে মাথার পেছনে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সেলিম কুমিল্লার তিতাস থানার কদমতলা এলাকার প্রয়াত হালিম মিয়ার ছেলে। বর্তমানে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় থাকতেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital